Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ১ লাখ পাঙ্গাশ মাছের পোনা

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ এবার প্রথম বার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হলো এক লাখ জীবিত পাঙাশ মাছের পোনা।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে পোনা মাছবোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

জানা যায়, এ পাঙাশ মাছের পোনার রপ্তানিকারক প্রতিষ্ঠান শার্শার জনতা ফিস ও আমদানিকারক ভারতের পি আর ফুড নামের একটি প্রতিষ্ঠান।

এ চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি চারা মাছের পোনা ১০ ডলার মূল্যে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে।

জনতা ফিসের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পাওয়া গেছে। আগে অবৈধভাবে মাছের পোনা ভারতে পাচার হতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় পোনা রপ্তানি করা হবে। এতে দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এ ছাড়া হ্যাচারির মালিকরাও আরও চারা মাছ উৎপাদনে করতে উৎসাহী হবেন এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।

তিনি আরও জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরও চারা মাছের পোনা রপ্তানি করা হবে।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান,বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। প্রথম দিনে ৩৩৩ দশমিক ৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।

এ ছাড়া পাঙ্গাস মাছের পোনাবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে চারা মাছের পোনা রপ্তানির মধ্যে দিয়ে বেনাপোল বন্দর আরও এক ধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!