রুমা প্রতিনিধি:রুমায় ২নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌকিদার অংক্যসিং মার্মা কর্তৃক রুমাচর নিচে মার্মা পাড়ার এক মহিলা কে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । বৃহস্পতিবার (১সেপ্টেম্বল) ২২ ইং বেলা ১৬ঃ০০ ঘটিকায় রুমা উপজেলার ২নং সদর ইউপি ৬নং ওয়ার্ড রুমাচর নিচে পাড়ায় ঘটনা স্থল রুমা থানা পুলিশ কর্তৃক সরজমিনে যায়।
গত ১২আগষ্ট ২০২২ ইং তারিখে বেলা ১৫ঃ৩০ ঘটিকায় রুমাচর নিচে পাড়ায় অংশৈপ্রু মার্মা খামারে কাজ করার সময় বিভিন্ন ভাবে লোভ প্রলোভন দেখিয়ে সেগুন বাগানে ডেকে নিয়ে যায়। তখন মহিলা অনিইচ্ছা উপেক্ষা করে জোর পূর্বক ধর্ষন করে বলে ভিকটিম মহিলা সহ গ্রামবাসীর জানান । উক্ত অভিযোগ পরিপ্রেক্ষিতে রুমা থানা মোবাইল পুলিশ টিম গিয়ে আসামী ধর্ষক অংক্যসিংমার্মা( ৩৭)
পিতাঃ প্রুথোইঅং মার্মাকে ধরে আটক করে রুমা থানা নিয়ে আসে। ভিকটিম ও তার স্বামী
সাংঃ রুমা চর নিচে পাড়া থানায় উপস্থিত হয়ে ধর্ষনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই প্রতিবেদন লেখার পর্যন্ত ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি