রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্তে ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে শূন্যরেখায় আশ্রিত ওমর ফারুক (১৫) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো একজন রোহিঙ্গা যুবক। রবিবার (২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (১৫) তুমব্রু শূন্যরেখার কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩নং ব্লকের মো. আইয়ুবের ছেলে। আহত সাহাবুল্লাহ (২৮) রোহিঙ্গা একই রোহিঙ্গা ক্যাম্পের ১০নং ব্লকের আবুল হোসেনের ছেলে।
উল্লেখ্য যে, এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে চোরাই গরু আনতে গিয়ে সীমান্তের হেড়ম্যান পাড়ার যুবক অন্ন্যাই তঞ্চঙ্গ্যা (২৮) নিহত হয়েছেন। স্থল মাইন বিস্ফোরণের পর থেকে বর্তমানে আতঙ্কে আছি সম্পূর্ণ এলাকাবাসী।
এই ঘটনা কে কেন্দ্র করে বর্তমানে বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি