ইয়ামিন হোসেন:জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর অন্যতম অংগ সংগঠন যুব আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) যুব আন্দোলনের সভাপতি আদনান সানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আরও উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্র আন্দোলন আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।
যুব আন্দোলনের নতুন সাধারণ সম্পাদক মোঃ মিঠু আলির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠন পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলন-সংগ্রামে যুব আন্দোলনকে প্রস্তুত হতে আহবান জানান।
পরিচিতি সভায় যুব আন্দোলনের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন, এবিএম চুন্ন খানসহ বিভিন্ন থানা-উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি