মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে এবং খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের মায়ের সুস্থতা কামনায় কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার বাদ যোহর খালিশপুরের শামসুল উলুম দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় মহানগর যুবলীগের সদস্য মোঃ রাশেদুল ইসলামের আয়োজনে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সদস্য- মোস্তফা শিকদার, ইয়াসির আরাফাত ইয়াসিন, মোঃ জনি মিয়া, লুৎফর রহমান মুন্না, মাসুদুর রহমান, সোহেল আরমান, হারুন তালুকদার, মোঃ শামিম হাসান, মাষ্টার হোসাইন সবুজ, মোঃ জাহিদু, মোঃ মামুন তালুদার, মোঃরিয়াজ উদ্দিনসহ খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি