পারভেজ হোসাইন, রামগঞ্জ:লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বরিবার, (৯ অক্টোবর) কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন সঞ্চালনায় সকাল ১০ টা আরম্ভ হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ফিকহী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশের প্রখ্যাত আলেম ও মোফাচ্ছিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী ও আরেক প্রখ্যাত আলেম ও কুরআন-হাদিস ও মাযহাব ভিত্তিক গবেষণামূলক আলোচক মুফতি রেজাউল করিম আবরার সাহেব আলোচনা করেন।
ফিকহী সেমিনারে ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল জামেয়া উসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ আছেন, রায়পুর লুধুয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশিদ, দারুল ইরফান মাদ্রাসার মুহতামিম মাওলানা কুতুব আফসার, আল ফোরকান ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের, সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মনির হোসেনসহ আরো অনেকে।
মাযহাব কি, আমরা কেন মাযহাব মানবো, ইসলামী শরীয়তে মাযহাব মানার বিধান সমুহ কি, মাযহাব মানা কি শিরক, ভিতরের নামাজ কতো রাকাত, তারাবির নামাজ কতো রাকাত পড়তে হবে, ইমামের পিছনে দাঁড়িয়ে মুক্তাদী কেরাত জোরে পড়বে নাকি আসতে এসব সহ গুরুত্বপূর্ন বিষয়ে রামগঞ্জে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে ফিকহী সেমিনার বক্তারা আলোচনা করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি