॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ অক্টোবর) কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে রেশমবাগান এলাকা হতে মোঃ সেলিমকে (৩৮) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেলিম কাপ্তাই রেশম বাগান মৃর্ত মোস্তফা প্রকাশ মন্ত্রী মোস্তফার ছেলে। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান এসআই মোঃ লিটন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আসামি একজন নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সকালে আসামিকে রাঙ্গামাটি আদালতে সুপার দো করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি