Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

বেনাপোলে বিজিবির অভিযানে ১০ পিচ সোনার বারসহ পাচারকারী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ (১ কেজি ১৬৬ গ্রাম ওজনের) সোনার বারসহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ অক্টোবর) বেলা ১২টার সময় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অনিক মুন্সিগঞ্জ জেলার মৃতঃ বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে সোনার একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
পরে, তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে থেকে ১০ পিচ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
যার আনুমানিক মূল্য ৯৩ লাখ ৪৮ হাজার টাকা। এবং

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!