Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

আক্তার ফারুক শাহিন: বরিশাল প্রতিনিধি:সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান ও দেশমাতৃকা রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। কারণ সেনাবাহিনী এ দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের অধীনে চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, ‘ফোর্সের গোল ২০৩০ এর আলোকে আমাদের সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আধুনিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে আমরা জাতিসংঘ ও বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এভাবে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এক সময় বিশ্বের অন্যতম সেনাবাহিনীতে রূপান্তরিত হবে।’

এ সময় শেখ হাসিনা সেনানিবাসে নবগঠিত ইউনিটগুলো হলো- ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারি আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মেজর রেজোয়ানুল হাফিজ চন্দনের নেতৃত্বে প্যারেড দল সালাম প্রদান করেন। এ সময় ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!