Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

কাপ্তাই হ্রদের শান্ত জলে নৌকা বাইচ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের শান্ত জলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারী-পুরুষের অংশগ্রহণে শহীদ মিনারস্থ কাপ্তাই হ্রদে এই মনোজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখতে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে।
প্রতিযোগিতা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। গেস্ট অব অনার ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন,এনডিসি,পিএসসি, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মেয়র আকবর হোসেন চৌধুরী এবং সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান চৌধুরী রোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই একদিন এদেশের স্থপতি হবেন। শেখ রাসেল তাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি আরো বলেন, আজকের নৌকা বাইচ প্রতিযোগিতায় যাঁরা অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন তাদের ধন্যবাদ আর অকৃতকার্য হয়েছেন,তাঁর যেন সামনের বছর কৃতকার্য হতে পারেন এ আশা ব্যক্ত করছেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শুধু উন্নয়নমূলক কর্মকান্ড নয়, উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখতে চাই। তিনি আরো বলেন, শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে আমরা যে সম্প্রীতি বীজ বপন করেছি। এই সম্প্রীতি অটুট রেখে পাহাড়ি-বাঙ্গালি ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশনের লক্ষে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন, অতিথিরা।বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি উপজাতীয় নারীরাও অংশ নেন। এর আগে সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শহরের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!