ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ”শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি