Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

শাহাজানের দুটি কিডনিই নষ্ট, চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘূনিয়া এলাকার ২৬ বছর বয়সী ২ সন্তানের জনক মোঃ শাহাজানের

দুইটি কিডনি একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে কিংবা কিডনি প্রতিস্থাপন করতে হবে।
এ ক্ষেত্রে দেরি করলে শাহাজান মারা যেতে পারেন।
কিন্তু টাকার অভাবে বিনা চিকিৎসায় দিন পার করছেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান মোঃ শাহাজান।

সময় যত পার হচ্ছে, চিকিৎসা শুরু করতে না পারার কারণে তার বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাচ্ছে।
চিকিৎসকরা বলেছেন, শাহাজান ক্রনিক কিডনি ডিজিসে আক্রান্ত।

গ্লোমেরুলার ফিল্টারেশন রেট (জিএফআর) ১৪-তে নেমে গেছে। কিডনি নষ্ট হওয়ার পাঁচটি ধাপের মধ্যে উনি পাঁচ নম্বর ধাপে রয়েছেন। জিএফআর ১৫-এর নিচে নেমে যাওয়াটা খুবই খারাপ অবস্থা। আর ক্রিয়েটিনিন ৫.২-এ উঠে গেছে। সে ক্ষেত্রে ডায়ালাইসিস শুরু কিংবা কিডনি পরিবর্তন করার বিকল্প নেই।

প্রথমে চকরিয়ার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শাহাজান। দ্রুত উচ্চতর চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কান্নাজড়িত কণ্ঠে শাহাজানের স্ত্রী কুলসুমা আক্তার বলেন, আমাদের জায়গা-জমি বলতে কিছুই নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী শাহাজান। এ পর্যন্ত ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে তার চিকিৎসাবাবদ। যার সবটুকুই মানুষের কাছ থেকে ধার-দেনা করে নিয়েছি। সকলের প্রতি অনুরোধ আমার দুইটি অবুঝ কন্যা সন্তানের দিকে তাকিয়ে হলেও আমার স্বামীকে বাঁচাতে সবার সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিন।

এদিকে দুইটা কিডনি নষ্ট হয়ে যাওয়া দরিদ্র পরিবারের সন্তান শাহাজান বলেন, কিডনি বদলানোর সামর্থ্য আল্লাহ আমাকে দেয়নি দেয়নি। মরে যেতে তো কেউ চায় না; টাকা থাকলে ডায়ালাইসিস করে নিতাম। কিন্তু এত টাকা খরচ করে ডায়ালাইসিস করানো আর ওষুধ খাওয়ার মতো সামর্থ্য তো নাই। এভাবে এখন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে।

কিডনির চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষ এবং প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন করেছেন হতদরিদ্র দুই সন্তানের জনক মোঃ শাহাজান।

যোগাযোগ ও সহায়তা পাঠাতে চাইলে
01873188226 (বিকাশ পার্সোনাল)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!