Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

পার্বত্য শান্তি চুক্তির ২৫ তম পূর্তি উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের নানা কর্মসূচির আযোজন

আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃপার্বত্যচট্রগ্রামে শান্তি চুক্তির ২৫ তম পূর্তি উপলক্ষে নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি উদ্ধেগে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিযে শোভাযাত্রা আলোচনা সভা ও হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার ২রা ডিসেম্বার সকাল সাড়ে নয়টায নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির
ব্যাটালিয়নের স্কল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে.কর্ণেল মো: রেজাউল করিম।তিনি বলেন,পার্বত্য জেলার দীর্ঘস্হায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৯৭ সালের আজকের এই দিনে পার্বত্য শান্তিচুক্তি করে জাতিকে একটি সংকটময় পরিস্থিতি থেকে মুক্ত করেছেন বলে সকলকে অবহিত করেন। এছাড়াও উপস্হিত পাহাড়ী এবং বাঙ্গালীদের উদ্দেশ্যে পার্বত্য শান্তিচুক্তির পটভূমি শান্তিচুক্তির উল্লেখযোগ্য বাস্তবায়ন এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নাইক্ষ্যংছড়ি জোনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহে আলোকপাত করেন। তিনি বক্তব্য আরও বলেন, সামরিক পদক্ষেপের পাশাপাশি সরকার পাহাড়ি জনগণকে শান্ত করার লক্ষ্যে সেখানে অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম শুরু করে। শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সারাবিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে এ চুক্তি তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই স্বাক্ষরিত হয়। শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় গঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যাটেলিয়নের উপ অধিনায়ক (মেজর)মো: মনজুর আলম।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবর সাবেক সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ,
যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী,সদস্য মো: শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর,সদস্য মো: ইউনুছ, সদস্য মো: তৈয়ব উল্লাহ,সদস্য সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি রাকিবুল হাসান, মাষ্টার নুরুল বাশার মাষ্টার মো: ওসমান, মাষ্টার শফিক,ওমর ফারুক,নাইক্ষ্যংছড়ি ধুংরি হেডম্যান মার্মা পাড়ার কারবারি চাইছিং অংমার্মা প্রমূখ।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় ব্যাটালিয়নের মাঠে স্থানীয় নাইক্ষ্যংছড়ি খেলোয়াড় বনাম বিজিবি সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!