Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় লামার মডার্ণ স্কুলের অভাবনীয় অর্জন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি :জাতীয় পর্যায়ের অর্জন ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পর্যায়েও সফলতা ছিনিয়ে নিয়ে এসেছে বান্দরবানের লামা উপজেলার “মডার্ণ স্কুল এন্ড কলেজ” এর মেধাবী শিক্ষার্থীরা। জুনিয়র অনূর্ধ্ব-২১ সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা গত ২৭ ও ২৮ নভেম্বর শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত হয়। এতে বান্দরবানের লামার মডার্ণ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লামা মডার্ণ স্কুল এন্ড কলেজের পরিচালক ও স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা বলেন, সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ (বালক) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিং ক্য উয়ে এবং স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যু উয়ে ও ন্যু মে মার্মা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯টি তাম্র পদক অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ, রুইতুম, ছাইনুয়ই, তুম্পং, রেংহিন, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রুওয়াংচিং। সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামানা করছি।

লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা কৃতি খেলোয়াড়দের জন্য। আমরা লামাবাসি গর্বিত, আমাদের স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা ও কৃতি খেলোয়াড়দের জন্য। এই অর্জন লাল সবুজ পতাকার এবং এই অর্জন সারা বাংলাদেশের।

প্রসঙ্গত, সাউথ এশিয়ান কারাতে ফাউন্ডেশন এর আয়োজনে ‘সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা-২০২২’ এর সহায়তা ও অর্থায়নে ছিল শ্রীলঙ্কা কারাতে-ডু ফাউন্ডেশন, এশিয়ান কারাতে ফাউন্ডেশন ও ওয়াল্ড কারাতে ফাউন্ডেশন। প্রতিযোগিতার স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!