রনজিত কুমার পাল (বাবু): ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাই উপজেলার ঢাকা- আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পোশাক শ্রমিকবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ’ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকার আটটার দিকে ধামরাই উপজেলার বালিথা এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কে একেএইচ পোশাক কারখানার পাশে এ’দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্হানীয়রা জানান সকাল আটটার দিকে বাসটি ধামরাই উপজেলার বারবারিয়া ও এর পাশ্ববর্তী এলাকার শ্রমিক নিয়ে একই উপজেলার শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ট্রেক্সটাইল কারখানার উদ্দেশ্যে আসছিল।বাসটি ঢাকা -আরিচা মহাসড়কের বালিথা এলাকার পাশে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালকসহ বাসে থাকা অনন্ত ৩০ শ্রমিক আহত হয়েছেন।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুই জনের অবস্হা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ’বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন- সকাল আটটার দিকে বালিথা এলাকায় ধামরাইয়ের গ্রাফিক্স ট্রেক্সটাইল পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘবর পেয়ে আমরা ঘটনাস্হলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করেছি।এ’ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি