Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

বৃহস্প‌তিবার দুপু‌রে উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাংপাড়ার কা‌ছে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উসানু মারমা এলিম চান্দলাপাড়া এলাকার ক্যচিং মারমার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে মদপান নিয়ে উসানু মারমার সঙ্গে অংসাইচিং মারমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই উসানু মারমা মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিয়াক্ষ্যাংপাড়ার কা‌ছে সড়কের পাশে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের বাবা। পরে অভিযুক্ত অংসাইচিং মারমাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!