রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:পার্বত্য বান্দরবানের ঐতিহ্যকে ধরে রাখতে লোকজ মেলার উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ।
আজ ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে লোকজ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর । এই সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প ও শক্তি বিভাগ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান । পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন পার্বত্য জেলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে পর্যটকদের নিকট তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবারের মত এবারও দুই দিনব্যাপী এ লোকজ মেলার আয়োজন করা হয়েছে এবং এ লোকজ মেলায় থাকছে ভিন্নধর্মী অনুষ্ঠানমালা ।
এবার মেলায় ১৩ টি বিভিন্ন ষ্টল অংশগ্রহণ করেছে এবং বিকাল বেলা বান্দরবান জেলায় আগত সকল স্থানীয় ও পর্যটকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ভবিষ্যতেও পার্বত্য জেলা বান্দরবান কে সকল বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হবে এজন্য অতিথিরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি