Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানের থান‌চি‌তে ট্রা‌কের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে এক পর্যটক নিহত

থানচি প্রতিনিধি:বান্দরবানের থান‌চি‌তে ট্রা‌কের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে এক পর্যটকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত পর্যট‌কের নাম জয় রাজ দাশ (২২), সে কাপ্তাই সুইডিস প‌লিটেক‌নিক‌্যা‌লের অ‌টো‌মোবাইল বিভা‌গের ৩য় ব‌র্ষের ছাত্র ও চট্টগ্রা‌মের রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনার অমল দাশের ছে‌লে। শুক্রবার (৩০‌ডি‌সেম্বর) বিকা‌লে থান‌চির বিদ‌্যাম‌নি পাড়ার প্রধান সড়‌কে এ ঘটনা ঘ‌টে। পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ৫জ‌নের এক‌টি পর্যটক দল ৩‌টি মোটর সাইকেল যো‌গে থান‌চিতে বেড়া‌তে যায়। এসময় থান‌চির বিদ‌্যাম‌নি পাড়া এলাকায় পৌছা‌লে জয় রাজ দাশের মোটর সাইকেল‌কে (২২) গা‌ছের ট্রা‌ক ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতালে নি‌য়ে আসে। প‌রে তার লাশ হাসপাতাল থে‌কে স্বজন‌দের কাছে বু‌ঝি‌য়ে দেয়া হয়। ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লের আবা‌সিক মে‌ডিক‌্যাল অ‌ফিসার দিদারুল আলম জানান, হাসপাতা‌লে আনার আগেই তার মৃত‌্যু হ‌য়ে‌ছে। তার লাশ স্বজন‌দের কা‌ছে বু‌ঝি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!