Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

লামা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় সাংবাদিক ফোরাম এর দ্বি বার্ষিক নির্বাচন-২২ সম্পন্ন হয়েছে। (৩০ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টায় লামা কুটুম বাড়ি রেস্টুরেন্টে দ্বিতীয় তলায় গোপন ব্যালটের মাধ্যমে সাংবাদিক ফোরাম সদস্যদের ভোটাধিকার প্রয়োগ শুরু হয়।

বিকেল ৫ টায় ভোট গনণা শেষে বিজয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সাধারণ সাধারণ সম্পাদক, এম কামরুল হাসান টিপু এর উপস্থিতিতে গঠিত নির্বাচন কমিশন ভোটা গ্রহণ চলে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন, শাহনেওয়াজ, সদস্য সচিব মোঃ আলমগীর , সদস্য বিপ্লব দাশ সদস্য অরুপম বড়ুয়া।
নির্বাচন চলমান মুহূর্তে সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রেসক্লাবের সহসভাপতি তানফিজুর রহমান, সদস্য এম বশিরুল আলম, সাহাব উদ্দিন প্রমূখ।

ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন দুই বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। প্রাপ্ত ফলাফল, সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে উজ্জল বড়ুয়া (০৭ ভোট) পেয়ে ২য় স্থান লাভ করেন। অন্যদিকে লামা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইউছুপ মজুমদার দোয়াত কলম মার্কা প্রতীকে (০৮ ভোট) পেয়ে ফোরামের সভাপতি নির্বাচিত হন।

২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে এসে প্রথম গোপন ব্যালটে ফোরামের ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটি নির্বাচিত করেন।

সাংবাদিক ফোরাম নির্বাচন কমিটি মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পথে নুর মোহাম্মদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক পথে আবুল হাসেম নির্বাচিত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!