Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে নগদ টাকা, গরু সহ আটক-৩

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃসীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ মাতৃকার সেবায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যগণ সার্বক্ষনিক নিয়োজিত থেকে গবাদিপশুসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচলনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিতকতায় ৩১ ডিসেম্বর গভীর রাতে আশারতলী বিওপি কর্তৃক ০১টি বার্মিজ গরু, ০১টি মটর সাইকেল এবং বাংলাদেশী নগদ – তিন লক্ষ টাকাসহ (১) মোঃ ইউসুফ (২৮), পিতাঃ মোঃ জাফর আলম (২) মোঃ শহিদুল আলম (২৪), পিতাঃ মোঃ ছুরাত আলম (৩) মোঃ রুফাইদুল ইসলাম (২৩), পিতাঃ মোঃ হাফেজ আহমদ উভয়ের গ্রাম-কম্বোনিয়া (৭নং ওয়ার্ড),নাইক্ষংছড়ি জেলা- বান্দরবানদেরকে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও (১) গিয়াস উদ্দিন (৪৮) পিতাঃ নজির আহাম্মদ (২) ফকির আহম্মদ (৩৫) পিতাঃ কবির আহাম্মদ উভয়ের গ্রাম-চেরারকুল ,থানা-নাইক্ষ্যংছড়ি জেলা-বান্দরবান পলাতক রয়েছে।
আটককৃত বার্মিজ গরু, মটর সাইকেল এবং উদ্ধারকৃত টাকাসহ আনুমানিক সিজার মূল্য- পাঁচ লক্ষ দশ হাজার টাকা।
আটককৃত আসামী এবং জব্দকৃত মালামাল নাইক্ষ্যংছড়ি থানায় জমা করা হয়েছে।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান
সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি‘র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!