Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইক্ষ্যংছড়িতে বই উৎসব পালিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃসারাদেশের ন্যায় বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে ১লাখ ১৩ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়।

বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবক’টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযুগ যাবত প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এ উপলক্ষে ১লা জানুয়ারী রবিবার ২৩ ইং
বেলা ১২টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিব উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ, আহবায়ক আবদুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ শাহীন, মোঃ ইউনুস, জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রুনা প্রমূখ।
এছাড়াও উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ, বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসা, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়,বাইশারী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, কাগজিখোলা দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিঝ বুনিয়া, লম্বাবিল, মিরঝিরি, করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ৫ টি ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান, বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।
একই কথা জানালেন সহকারি শিক্ষা অফিসার আকতার উদ্দিন।
তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ১৩ হাজার বইএক যোগে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!