Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:২৫ শে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জানুয়ারি বুধবার বিকালে বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নাম্বার গলিতে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সারা দেশের ন্যায় বান্দরবানে গণমিছিল অংশ নেন জেলার বিএনপির ও অঙ্গসংগঠন। এতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ নেতাকর্মীরা আরো বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবী দ্রত বাস্তবায়নসহ সারাদেশ বিএনপির নেতাকর্মীদর ধরপাকর বন্ধ করা হউক এবং অবিলম্বে দেশনত্রী বেগম খালেদা জিয়াক মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এসময় সমাবেশে অন্যান্যদর মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, সাবেক সহসভাপতি লুসাই মং, বিএনপি নেতা রিটল বিশ্বাস,শাহদাত হোসেন জনি, বিএনপি পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফি উল্লাহ, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জামান ও সদস্য সচিব চনু মং মার্মা, জেলা মহিলাদলের সভাপতি কাজী নিরুতাজ বেগম ও সাধারণ এড. উমিচিং মার্মা, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম ও সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা জাসসের সভাপতি এড. আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইউনুচ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথ সহ সকল সহযাগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!