Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩২ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টায় সিংহটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহ রাসেলের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সাফারি পার্কে সিংহ রাসেল ও টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিংহ দুটির চিকিৎসা চলছিল। গত ৩১ জানুয়ারি বিকেলে হঠাৎ করে সিংহ রাসেল মারা যায়। পরে সিংহটির ময়নাতদন্ত সম্পন্ন করেন পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোস্তাকিম বিল্লাহ। পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, সিংহ রাসেলের ‘বেবিসিয়া ও এনাপ্লাজমা’ পজিটিভ হয়। রক্তের মধ্যে জীবাণু ঢুকে রক্তকণিকা ভেঙে ফেললে এই রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহ রাসেলের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। সাফারি পার্ক সূত্রে জানা যায়, পার্কে পাঁচটি সিংহ ছিল। তার মধ্যে রাসেল মারা গেছে। টুম্পার জীবন সংকটাপন্ন। তমা, জবা ও সম্রাট সিংহের খাঁচায় রয়েছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর। বর্তমানে চিকিৎসাধীন টুম্পার বয়স ১৫। প্রকৃতিতে পুরুষ সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮ থেকে ১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!