মতিন রহমান, মাগুরা:জাকজমকপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে মাগুরার শত্রুজিৎপুর কলেজে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদেরকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শত্রুজিৎপুর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার বিশ্বাস, স্থানীয় হাইস্কুলের শিক্ষক আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম রফিক সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি