Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩: এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত ৮ম পুনর্মিলনী আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি ২০২৩) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি হাউসের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহাপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেজর জেনারেল টি এম জোবায়ের, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি; বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি; বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি এবং কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রগণ; স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ; শিক্ষকগণ; গণমাধ্যম ব্যক্তিবর্গ; শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!