।। রাঙ্গামাটি প্রতিনিধি।।রাঙ্গামাটি শহরের আসামবস্তী সড়কের পাশে আগর বাগান থেকে বিজয় চাকমা(৬৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) বিকালে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামবস্তী সড়কের পাশে আগর বাগান বিবস্ত্র অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত বিজয় চাকমা বরকল উপজেলার খুব্বাংপাড়া এলাকার বাসিন্দা মৃত সৃনীত বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি