ডেস্ক নিউজ: রুমায় অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে রুমা রুনতুই পাড়ার পাহাড়ের ২০০ মিটার নিচ থেকে ২ নং রুমা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা লাল রাম বম(৪৪), এর অর্ধ গলিত লাশ পুলিশ উদ্ধার করে এবং বিকালে থানায় নিয়ে আসে।
উক্ত লাশটি তার বাবা এবং ভাই সনাক্ত করতে পেরেছে ।
নিহত ব্যক্তি রুমা সদর ইউনিয়নের বগালেক পাড়ার সাং লিয়ান বম এর ছেলে লাল রাম বম(৪৪) ।
উল্লেখ্য যে নিহত ব্যক্তি গত ০৫ জানুয়ারি বিকালে বগালেক পাড়া গির্জায় প্রার্থনা করতে গেলে গির্জা থেকে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীর গ্রুপের ১০ থেকে ১২ সদস্য তুলে নিয়ে যায়, উক্ত স্থান থেকে নেওয়ার সময় উপস্থিতি লোকজনকে বলেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেওয়া হবে, যদি প্রশাসনকে জানানো হয় তাহলে মেরে ফেলা হবে। ভয়ে তারা আত্মীয়-স্বজন প্রশাসনকে অবগত করায়নি বলে জানা যায়।
বর্তমানে উক্ত লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি