ডেস্ক নিউজ:বান্দরবানের রুমায় আগুনে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের, ঠান্ডাঝিড়ি পাড়ায় আগুন লেগে ১২ টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
এতে ১২ টি পরিবারের ব্যাপক ক্ষতি হয় । তারই ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি , সরকারি বেসরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে চাল ডাল তেল সহ রান্নার বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত সকলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে বিভিন্নভাবে সহায়তা প্রধানসহ তাদের ঘর মেরামতের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি