ডেস্ক নিউজ:বান্দরবানে রবার ড্রাম প্রকল্পে বাঁধ নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন করা হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে হলুদিয়া বাজারে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডে রামদা খাল উপর রবার ড্রাম প্রকল্প বাঁধ নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী এই মানববন্ধন করে ।
মানববন্ধনে বক্তারা বলেন যে বাঁধ নির্মাণে এলাকাবাসী বিরোধিতা করায় উক্ত ব্যক্তিদের নামে মামলার হুমকি দেন এলজিইডি প্রকৌশলী মোঃ জিয়াউল হক এবং রোহিঙ্গাদের ভোটার করা সহ এলাকায় নানান অপকর্মে জড়িত ইউপি মেম্বার ও প্রকল্প সভাপতি সদস্য মোঃ জসিম উদ্দিন সহ বাঁধ নির্মাণের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাতকানিয়া এবং কাইচতলি জনসাধারণ উক্ত মানববন্ধনে করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি