Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

সিরিয়া-তুরস্ক ভূমিকম্পে ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

ডেস্ক নিউজ:তুরস্কের হাতায়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করা হয়। শিশুটি ভূমিকম্পের পর প্রায় ১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের মধ্যে ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২৮ হাজার ছাড়িয়েছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অলৌকিকভাবে উদ্ধারের ঘটনাও রয়েছে।

এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে গতকাল। ভূমিকম্পের প্রায় ১২৮ ঘণ্টা পর, হাতায় শহরে দুই মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় ধ্বংসস্তূপের আশপাশের লোকজন হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।

উল্লেখ্য যে ভূমিকম্পের পাঁচ দিন পর শনিবার দুই মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও দুই বছরের একটি শিশু, ছয় মাসের গর্ভবতী নারী এবং ৭০ বছর বয়সী এক নারীকেও উদ্ধার করা হয়।

তুরস্কে সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ২৪ হাজার ৬১৭ জন নিহত হয়েছেন। ১৯৩৯ সালের পর এটি দেশটিতে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। সোমবারের ভূমিকম্পে সিরিয়ায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে গত শুক্রবার থেকে দেশে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!