Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় টিসিবি’র পণ্য ট্রাকসেল কার্যক্রম বিতরণ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি : বান্দরবানের লামায় টিসিবির “ট্রাকসেল” কার্যক্রম বিতরণ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে লামা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবি’র এই ট্রাকসেল কার্যক্রম বিতরণ করেন সোমবার (১৩ ফেব্রুয়ারী)।

আজ সকালে ফাইতং ইউনিয়ন পরিষদ ও বিকালবেলা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পণ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, ট্যাগ অফিসার লামা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, এই কার্যক্রমের আওতায় লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পণ্য বিতরণ চলমান রয়েছে । ফাইতং ইউনিয়নে ‘উপকারভোগী’ পরিবারের মধ্যে মোট ১৩৫০ জন’কে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ৪২০টাকা মূল্যে এর পণ্য গ্রহণ করছে। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, (টিসিবির) ডিলাররা ট্রাকে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্য নিয়ে হাজির হওয়ার সাথে সাথে সাধারণ জনগণ লাইনে দাঁড়িয়ে ফ্যামেলি কার্ড প্রদর্শনের মাধ্যমে এবং দ্রব্যের দাম প্রদানে মাধ্যমে এই টিসিবির পণ্য গ্রহণ করছে।

ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির কারণে আজ পুরো বাংলাদেশ ও পাহাড় বান্দরবানের মানুষ ভুর্তকি মুল্যে টিসিবি পণ্য পেয়ে খুব খুশি। এপণ্য দেয়া হয় শুধু মাত্র ফ্যামেলি কার্ড দিয়ে তারা পণ্য কিনতে পারবেন।

ট্যাগ অফিসার লামা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৭টি ইউনিয়নে (টিসিবি) ডিলার’রা ভুর্তকি মুল্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে এবং কোথাও যাতে কোন অনিয়ম না হয়। সেজন্য লামা উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন ট্যাগ অফিসার মাধ্যমে সার্বিক দিক মনিটরিং করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!