Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

থানচিতে ফের কোটি টাকা পপিক্ষেত ধ্বংস করেছে বিজিবি

চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে দুর্গম গহীন অরন্যে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি একটি টহল দল ফের অভিযান চালিয়ে ত্রিশ একর জায়গায় চাষ করা নিষিদ্ধ মাদক দ্রব্য পপি বাগান ধ্বংস করা হয়েছে। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা গোপন তথ্যের ভিত্তিতে বলিপাড়া (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরিফ-উল-আলম পিএসসি নির্দেশনায় তিন্দু বিজিবি ক্যাম্পের (ক্যাম্প কমান্ডার) নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে কাইকা পাড়া এলাকায় ২৫টি টিলায় ৩০ একর জুড়ে চাষাবাদ নিষিদ্ধ পপিক্ষেত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

বিজিবি সুত্রে জানা গেছে, গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে থানচিতে তিন্দু ইউনিয়নের কাইকা পাড়া এলাকায় বিজিবি একটি বিশেষ টহল দল অভিযানে ২৫টি টিলায় ত্রিশ একর জুড়ে চাষবাদ পপি বাগান ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করন শেষে বাজারজাত করলে যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৫ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

এদিকে ফের এ অভিযানে বিষয়ে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি জানান, বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, থানচি উপজেলার গহীন অরণ্যে আরো কোন পপি ক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পার্বত্য অঞ্চলে মাদক নির্মূল করতে ভবিষ্যৎতে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!