Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

চকরিয়ায় পত্রিকাসহ হকার সমিতির সভাপতি ইউনুসের সাইকেল চুরি

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:চকরিয়ায় পত্রিকা হকার সমিতির সভাপতি মোঃ ইউনুস (৪০) এর দেড়শ পত্রিকাসহ সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ১৭ই ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার থানা সেন্টারস্থ জামে মসজিদের সামনে এই চুরির ঘটনা ঘটে। এদিকে সাইকেলসহ পত্রিকা চুরি হওয়ায় হকার মোঃ ইউনুস অনেক গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছে দিতে পারেননি বলে জানা গেছে। পত্রিকা হকার ইউনুসের সঙ্গে কথা হলে তিনি জানান, গত প্রায় দুই যুগ ধরে তিনি চকরিয়ায় পত্রিকার হকার হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিদিন সকালে একটি সাইকেলযোগে বিভিন্ন এলাকায় পত্রিকা সরবরাহ করে থাকেন। শুক্রবার সন্ধ্যায় ও তিনি যথারীতি সাইকেলযোগে পত্রিকা বিক্রি করতে থাকেন। পত্রিকা বিক্রি করতে করতে মাগরিবের আযান হয়ে যাওয়ায় চকরিয়া থানা সেন্টারস্থ পানের দোকানের সামনে পত্রিকাসহ সাইকেলটি রেখে থানা সেন্টার জামে মসজিদে নামাজ পড়তে ঢুকে যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন পত্রিকাসহ সাইকেল কে বা কারা নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও সাইকেল ও পত্রিকার কোন খোঁজ মেলেনি। এসময় হকার মোঃ ইউনুস পত্রিকাসহ চুরি হয়ে যাওয়া তার সাইকেলটি খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এখনো এ বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!