Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত আহ্বায়ক ক্যানোয়ান চাক ও সদস্য সচিব আবু তাহের বাহাদুর

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্যানোয়ান চাক ও সদস্য সচিব করা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুরকে।

শনিবার(১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হাজী এম কালাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের এই বর্ধিত সভা শুরু হয়। বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের কমিটি র সদস্য ও ৫টি ইউনিয়নের কমিটির সদস্যরা সভায় যোগদান করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপির চেয়ারম্যান মো.ইমরানের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,বাইশারীর চেয়ারম্যান আলম কোম্পানি সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা ও ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজীজ সহ নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!