Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রুমায় ৪ কোটি পাঁচ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: পার্বত্য বান্দরবানে  উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর। শুধু জেলা শহর নয় উপজেলায়ও সমানভাবে এই উন্নয়ন অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় রুমায় ৭ টি প্রকল্পের ৪ কোটি পাঁচ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ‌।

আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে রুমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ৭টি প্রকল্পের কাজ ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ইয়াছিন আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা,

বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম, ক্যসাপ্রু, তিংতিংম্যা ও রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী স্থানীয় আওয়ামী লীগ ও তার অংগসংগঠন সমূহের নেতৃবৃন্দ ।

উন্নয়ন প্রকল্প গুলো হল এক কোটি ৫০ লক্ষ টাকার ব্যয়ে রুমা বাস টার্মিনাল নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লক্ষ টাকার ব্যয়ে বেথেল পাড়া ইসিসি চার্চের জুনিয়র সানডে স্কুল নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লক্ষ টাকার ব্যয়ে পর্যটন স্পট মুনলাই পাড়া মাল্টিপার্পাস সেন্টার নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৩৫ লক্ষ টাকার ব্যয়ে ছাইপো পাড়া বৌদ্ধ বিহার নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৪০লক্ষ টাকার ব্যয়ে জাইঅন পাড়া ইসিসি চার্চ নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৫০ লক্ষ টাকার ব্যয়ে পর্যটন স্পট বগালেকে মসজিদ নির্মাণ ও ৩০লক্ষ টাকার ব্যয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের ডলুঝিরু মুখ বৌদ্ধ বিহার নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন প্রকল্প।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন ,বান্দরবানকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। যার কারণে বর্তমানে পার্বত্য বান্দরবানে আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে।  ভবিষ্যতেও পার্বত্য বান্দরবান কে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!