Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

কেশবপুরে বিএন পি ও জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

আরশাদুল ইসলাম: কেশবপুর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তী, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, সবুজ হোসেন নিরব, ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন, লিটন গাজী প্রমুখ। এর আগে যুবলীগের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!