Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানে এপিবিএন এর অভিযানে ইয়াবা সহ আটক ২ মাদক ব্যবসায়ী

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে এপিবিএন এর অভিযানে ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি রাত ব্যাপি অভিযান চালিয়ে
বান্দরবানে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া হতে ইয়াবা সহ নয়ন চৌধুরী (৪৫) এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা নামে ২ জনকে ইয়াবা সহ  আটক করা হয়েছে।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ১৯শে ফেব্রুয়ারী ভোর ৪.৪৫ এ এসআই(নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে বান্দরবান পৌরসভাধীন, ৮নং ওয়ার্ডস্থ, মেম্বারপাড়া এলাকার মৃত অরুন চৌধুরীর ৪তলা ভবনের সামনে হতে নয়ন চৌধুরী (৪৫)এবং বেবি চৌধুরী কে তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির জন্য ব্যাবহৃত ৫ টি মোবাইল ফোন জব্দ করে ২ এপিবিএন এর বিশেষ টিম।

জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার টাকা।গ্রেফতারকৃত উভয়ি  মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড এর বাসিন্দা এবং সম্পর্কে স্বামী স্ত্রী।

এ বিষয়ে এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন গ্রেফতারকৃতদের  বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক  নিয়মিত মামলা রুজু করা হবে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত নয়ন চৌধুরী দম্পতি বান্দরবানের অন্যতম মাদক কারবারী। তাদের বিরুদ্ধে মাদক আইনে বহু মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!