Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাচ্ছে : শিক্ষামন্ত্রী

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি :বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। এসময় তিনি কোয়ান্টাম কসমো কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রীকে এই স্কুলের সুদক্ষ প্যারেড দল গার্ড অব অনার প্রদান করে। এছাড়াও স্কুলের শিক্ষার্থীরা তার আগমন উপলক্ষে ডিসপ্লে ও ব্যান্ড বাদন প্রদর্শন করে শিক্ষামন্ত্রী ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করে রবিবার (১৯ ফেব্রুয়ারি)।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই স্কুলের জিমনেশিয়াম পরিদর্শন করেন। এসময় জিমন্যাস্ট শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। একই দিন ডা. দীপু মনি কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে অবস্থিত ব্যাম্বোরিয়াম নামক ৩৭ প্রজাতির বাঁশ গাছের সংগ্রহশালা পরিদর্শন করেন। এসময় তিনি একটি বৃক্ষ চারাও রোপন করেন।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. শফিউল আজম, এনসিটিবি-এর সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান। এসময় বান্দরবান লামার
সৌজন্যে সাক্ষাৎ করেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ফাতেমা পারুল, আজিজ নগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি সরই চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি,
রুপসীপাড়া চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা এবং উপজলা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সভাপতিত্ব করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি অধ্যাপক আমেনা বেগম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!