Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

কাপ্তাই হ্রদে নৌকাডুবে দুই পর্যটক নিহত

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গাছের গুট্টির সাথে ধাক্কা লেগে ডুবে নৌকা ডুবে দুই পর্যটক নিহত হয়েছে এবং এছাড়াও আরো তিন জন আহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় এ র্দূঘটনা ঘটে। নিহতরা হলেন, পুষ্পরানী (৪৫) ও চাইনারানী (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার জয়পুরহাট থেকে ৬৫জনের একটি পর্যটক দল রাঙ্গামাটিতে ঘুরতে আসেন। তাঁরা শহরের রিজার্ভ বাজার এলাকায় হোটেল প্রবাসীতে কক্ষ ভাড়া নেন। পরে সকালে একটি ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফিরার পথে ডিসি বাংলাঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা গাছের গুট্টির সাথে পর্যটকবাহী বোটটি ধাক্কা লেগে সকলে হ্রদে ডুবে যায়। এরপর উদ্ধারকারী ফায়ার সার্ভিস দল এবং পুলিশ পর্যটকদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ৫ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৫ জনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান,আহত তিন পর্যটককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, হাসপাতালে মোট ৫ জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। যার মধে দুইজন মহিলাকে মৃত অবস্থায় পেয়েছেন। বাকি আহত তিনজনের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা। মহিলা দুইজনের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে এবং পুরুষ আশংকামুক্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!