Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আযোজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৩ পালিত

দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী’র প্রতিনিধি,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এসময়ে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানোওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়ে মার্মা, ভাইস চেয়ারম্যান ( মহিলা) শামীমা আক্তার, থানা’র অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আবু তাহের বাহাদুর, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা প্রকৌশল নজুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক ও উচ্চ মাধ্যেমিক সরকারি বেসরকারি ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫ জন প্রতিযোগী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আলোচনা সভাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!