ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবান জেলা ষ্টেডিয়ামে (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার লামা উপজেলা দল ও আলীকদম উপজেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে লামা উপজেলা দল ৩-০ গোলে আলীকদম উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পরভীন তিবরীজি এর সভাপতিত্বে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আমিনুর রহমান ( এন ডি সি), বিশেষ অতিথি হিসেবে বান্দরবান এর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম ( পি পিএম) ,বান্দরবান পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী, বান্দরবান জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আবদুর রহিম চৌধুরী, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার সহ ক্রীড়ামোদী জনতা।
অতিথিরা খেলোয়াড় উদ্দেশ্যে বলেন, ‘আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এরকম উপজেলা খেলাধুলা আছে, যারা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য উপজেলা মতো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি