মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় বান্দরবান পৌরসভা ও আশপাশের এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজ ২৪ শে ফেব্রুয়ারী শুক্রবার এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌধুরী মার্কেটের মেসার্স সুধাময়ী ভান্ডারের সামনের পাকা রাস্তার উপর হতে যিশু দাশ (২৩) এবং মোঃ ফয়জুল করিম(২৬) নামে দুইজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে।
গ্রেফতারকৃত যিশু দাশ পৌরসভার ৪নং ওয়ার্ড,মধ্যম পাড়া এলাকার মৃত নুকুল চন্দ্র দাশ এর ছেলে।অপর জন মোঃ ফয়জুল করিম(২৬),পৌরসভার ৬নং ওয়ার্ডের,বনরূপা পাড়া,মৃত লাল মিঞার ছেলে।
তল্লাশি করে তাদের থেকে ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।এছাড়া মাদক বিক্রির কাজে ব্যাবহৃত ৪ টি মোবাইল ফোন ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। ২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

