Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে ১৯ ফেব্রুয়ারি থেকে চলমান অভিযানে আটক ৭ মাদক ব্যবসায়ী ও ২ মোবাইল উদ্ধার

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ১৯ ফেব্রুয়ারি থেকে চলমান অভিযানে আটক ৭ মাদক ব্যবসায়ী ও ২ মোবাইল উদ্ধার করেছে ২ এপিবিএন বান্দরবান শাখা ।

উল্লেখ্য যে পার্বত্য জেলা বান্দরবান কে মাদকমুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছে ২ এপিবিএন বান্দরবান জেলা শাখা ।

তারাই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা অভিযানে এ পর্যন্ত ৭ মাদক ব্যবসায়ী ও দুই মোবাইল উদ্ধার করেছে । যার ফলশ্রুতিতে বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে ২ এপিবিএন এর প্রতি বান্দরবানের সকল জনসাধারণের।

এ বিষয়ে উদ্ধারকিত মোবাইল মালিকদের সাথে কথা বললে তারা জানান অনেক বছর আগে থানায় জিডি করেছিল আমরা এসব মোবাইলের জন্য কিন্তু এত বছর পর এসে যে এই মোবাইল আমরা পাব কল্পনা করিনি।
২ এপিবিএন এর সহায়তায় আজ আমরা আমাদের হারানো মোবাইল ফিরে পেয়েছি তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ২ এপিবিএন বান্দরবান জেলা শাখাকে ।

যারা তাদের মেধা দক্ষতা ও চাক্ষুষ সাহসিকতাকে কাজে লাগিয়ে পার্বত্য জেলা বান্দরবানে মানুষের সেবা করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি ভবিষ্যতে সকল মানুষ পার্বত্য জেলা বান্দরবানের মত ৬৪ জেলায় 2 এপিবিএন এর এই সহযোগিতা পাবে ।

বান্দরবানে পৃথক অভিযানে ৫৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরে চৌধুরী মার্কেট ও পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত আটটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন হাফেজ ঘোনা এলাকার মৃত নকুল দাশের ছেলে যিশু দাশ (২৩), কক্সবাজারের ঘোনাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ফয়জুল করিম (২৬) ও আলীকদম বাজারপাড়া এলাকার মৃত জেড এ দিদার হোসেন চৌধুরীর ছেলে এস এম হোসাইন টিটু (৩০)।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌধুরী মার্কেট এলাকা ও ৭ নম্বর ওয়ার্ড পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে ২ এপিবিএন। এসময় যিশু দাশ ও ফয়জুল করিমের কাছ থেকে ২৩০ পিস এবং হোসাইন টিটুর কাছ থেকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ এপিবিএন (মেঘলা) বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!