Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানকে মাদকমুক্ত করতে দিন-রাত কাজ করছে ২ এপিবিএন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবান কে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে ২ এপিবিএন ।

কক্সবাজারের পরে সন্ত্রাসী ও কুচক্রী বাহিনীর সদস্যবৃন্দরা বান্দরবান কে তাদের দ্বিতীয় আস্তানা হিসেবে স্থান করে নিয়েছিল।

কিন্তু এ পিবিএন ও যৌথ বাহিনীর বিভিন্ন অভিযানে একের পর এক প্রতিদিন ধরা পড়ছে সন্ত্রাসী ও মাদকচক্র দলের সদস্যরা ।

দেশকে শত্রুমুক্ত করতে এবং পাশাপাশি পার্বত্য বান্দরবানে শান্তি শৃঙ্খলা রক্ষায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় বান্দরবান পৌরসভা ও আশপাশের এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ ২৪ শে ফেব্রুয়ারী শুক্রবার এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌধুরী মার্কেটের মেসার্স সুধাময়ী ভান্ডারের সামনের পাকা রাস্তার উপর হতে যিশু দাশ (২৩) এবং মোঃ ফয়জুল করিম(২৬) নামে দুইজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে।

গ্রেফতারকৃত যিশু দাশ পৌরসভার ৪নং ওয়ার্ড,মধ্যম পাড়া এলাকার মৃত নুকুল চন্দ্র দাশ এর ছেলে।অপর জন মোঃ ফয়জুল করিম(২৬),পৌরসভার ৬নং ওয়ার্ডের,বনরূপা পাড়া,মৃত লাল মিঞার ছেলে।

তল্লাশি করে তাদের থেকে ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।এছাড়া মাদক বিক্রির কাজে ব্যাবহৃত ৪ টি মোবাইল ফোন ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। ২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!