Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী আটকসহ বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধার

ডেস্ক নিউজ:খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় আজ শনিবার (২৫ -০২- ২০২৩) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী আটক করা হয়। এছাড়াও অভিযানে ০১টি একে-৪৭ রাইফেল (০৭ রাউন্ড অ্যামোনিশন এবং ০১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ০১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল চায়না (০৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমান আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফরম উদ্ধার করা হয়। পরবর্তীতে আটকৃত সশস্ত্র সন্ত্রাসী এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!