Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি  পূরণের লক্ষ্যে বান্দরবানে বিএনপির গণ মিছিল 

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে বান্দরবান জেলা বিএনপি এর আয়োজনে জর্জকোর্ট সংলগ্ল কার্যালয় থেকে একটি পদযাত্রা শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাজারের ৩নং গলিতে সমাবেত হয়।

বান্দরবান জেলা বিএনপি এর সাধারন সম্পাদক জাবেদ রেজার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন তোষারসহ বান্দরবান জেলা ও উপজেলা বিএনপি এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

গণ মিছিলে বক্তারা , বিএনপির নেতাকর্মীদের নিপীড়নের প্রতিবাদ ও জিনিসপত্রের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও কঠোর সমলোচনা করেন এবং বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!