Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ পাম্প বিতরণ

ডেস্ক নিউজ:বান্দরবানে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারী শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা জনাব অভিজিৎ শীল এর সভাপতিত্বে ২০২২-২০২৩ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট (এনএটিপি-০২) (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তরের অংগের আওতায় নীলাচল সিআইজি মৎস্যচাষি সমবায় সমিতি লিঃ এর মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড (AIF-2) এর অনুদান প্রাপ্ত উপপ্রকল্পের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক -জনাব মোহাম্মদ আতাউর রহমান খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপপরিচালক আবদুস ছাত্তার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহকারী পরিচালক শেখ মনিরুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা মৎস্য উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলাচল সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতিকে ২০ টি সেচ পাম্প বিতরণ করেন যা মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!