Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন ভিডাব্লিউবি উপকার ভোগিদের মাঝে কার্ড ও চাউল বিতরণ অনুষ্ঠান।

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি  প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে ২০২৩ -২০২৪ চক্রের ভিডাব্লিউবি উপকার ভোগিদের মাঝে চাউল ও কার্ড বিতরণ করা হয়েছে।

রবিবার ২৬ শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে ৬৬০জন উপকার ভোগিদের চাউল ও কার্ড বিতরণ করা হয়।

যুবলীগ সভাপতি নুরুল আলমের পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াত ও ত্রীপঠক পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডাব্লিউবির চাউল ছাড়াও, অসহায় দুঃস্থ মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ১০ টাকা দরে চাউল, গহহীনদের ঘরের ব্যবস্থা, শিক্ষা ভাতা সহ ডিজিটাল বাংলাদেশ থেকে বর্তমান স্মার্ট বাংলাদেশে রুপান্তর করার জন্য কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি পার্বত্যমন্ত্রীর আন্তরিকতার ফসল হিসেবে বাইশারী সহ পুরো বান্দরবান জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলহাজ মাস্টার কামাল হোছাইন,
সাধারণ সম্পাদক ডাঃ, মংথোয়াইলা মার্মা, পরিষদ সচিব শাহজাহান, যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এন,কে রাসেদ ইউ পি সদস্য বেলাল উদ্দিন, নুরুল কবির, আবু তাহের, মহিলা সদস্য নুর জাহান, সাবেকুন্নাহার প্রমুখ।
এছাড়াও সকল ওয়ার্ডের মেম্বার সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৩ -২০২৪ চক্রের ভিডাব্লিউবি ৬৬০ জন উপকার ভোগিদের মাঝে কার্ড ও চাউল বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!