Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের অবস্থান কর্মসূচি

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দপ্তরী কাম প্রহরীকে নির্যাতন ও অমানবিক কাজকর্ম করাতে বাধ্য করার অভিাযোগে অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ পরিষদ নওগাঁ সদর উপজেলা শাখার ব্যানারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন দপ্তরী কাম প্রহরীরা।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মাসুদ করিম। তিনি উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। নির্যাতনের শিকার রাজু ঐ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সহ-সভাপতি আরিফ হাসান, নির্যাতনের শিকার রাজু সহ অন্যান্যরা।

এসময় নির্যাতনের শিকার রাজু বলেন, ২০১৩ সালে দপ্তরী কাম প্রহরীর চাকুরিতে যোগ দেয়। বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে টয়লেট ও পরিষ্কার করান। এমনকি বিদ্যালয়ে ভাত খাওয়ার পর তার থালাও ধুয়ে দিতে হয়। বছরে সাতদিন ছুটি থাকলেও তিনি ছুটি দেন না। কিছু বললে বেতন আটকে দেওয়ার হুমকি দেন। আমাকে নির্যাতন করা হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, নিয়োগের পর থেকে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, টয়লেট পরিষ্কার, দাপ্তরিক কাজ সহ অমানবিক ও নজিরবিহীনভাবে আমাদের দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরীর দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ে চুরি হলে আমাদের জরিমানা দিতে হয়। আসলে আমাদের সঠিক কাজ কি আমরা জানি না। তাই প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠ সমাধানের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!