হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারে ৬টায় রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে রোয়াংছড়ি মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক ক্যাইয়ি মারমা সঞ্চালনায় সভাপতি মাউসাং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সিনিয়র সহ-সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, আহ্বায়ক কমিটি’র সদস্য সচিব জনম জয় তঞ্চঙ্গ্যা, সদস্য প্রীতি ময় তঞ্চঙ্গ্যা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ছাত্রলীগের সভাপতি অংসিংউ মারমা।
এসময়ে প্রধান অতিথি চহাইমং মারমা বক্তব্য বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আওয়ামী লীগের ভূমিকায় বেশি গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দ্বায়িত্বে বজায় রেখে এককত্রিত্বভাবে কাজ করলে নিবার্চনের জয় লাভ করতে পারবেন।
আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি